শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

খুকনীকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে দোয়া ও সমর্থন চান চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফারুক হোসেন

ফটোকার্ড

ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাজী ফারুক হোসেন। তিনি ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন।
হাজী ফারুক হোসেনের পরিচয় মূলত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে। তার বাবা ছিলেন হাজী ছানোয়ার হোসেন। যিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। পারিবারিকভাবে সেবা ও মানবিক কাজে ভূমিকা রাখায় তাদের খ্যাতি রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় তরুণ সমাজসেবক হাজী ফারুক হোসেন দীর্ঘদিন ধরে ৯নং খুকনী ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করে যাচ্ছেন। এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গরীব-দুঃখী মানুষের সাহায্যসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি একজন ধার্মিক, সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরীব অসহায় মানুষের পাশে থেকে আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান করে আসছেন।
হাজী ফারুক হোসেন নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার পর ইউনিয়ন জুড়ে আলোচনায় চলে আসেন। তিনি ইতোমধ্যে পোস্টারিং করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড টানিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন এবং দোয়া ও সমর্থন কামনা করেছেন। খুকনী ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন হাজী ফারুক হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুকনী ইউনিয়ন এর একজন শক্তিশালী প্রার্থী হবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী ফারুক হোসেন তাঁর যে মূল লক্ষ্যগুলো তুলে ধরছেন- রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এর প্রয়োজন ভিত্তিতে উন্নয়ন, গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়া, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া,সবার জন্য সমান সেবা নিশ্চিত করা।
নির্বাচনী গণসংযোগে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে হাজী ফারুক হোসেন জানান- আমি প্রার্থী ঘোষনা দেওয়ার পর থেকেই আমার ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ খুবই আনন্দিত। কারন তাদের চাওয়ায় আমি প্রার্থী হতে যাচ্ছি। তিনি বলেন, নির্বাচিত হলে আমি এমন একটি ইউনিয়ন পরিষদ গড়তে চাই যেখানে জনগনের অধিকারের প্রতিফলন ঘটবে। জণগনের যে অধিকার আছে সেই অধিকার ও ইউনিয়ন পরিষদের সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে অবহেলিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। একই সাথে ইউনিয়ন পরিষদকে একটি জনবান্ধব ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই। তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে ৯নং খুকনী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশা আল্লাহ । আশা করি ৯ নং খুকনী ইউনিয়ন বাসী আমাকে সেই সুযোগ দিবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০