শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

খোকশাবাড়ীর গোয়ালবাড়ীতে গ্রামবাংলার ঈদ আনন্দ উদযাপন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ:
‘মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে পাঁচিল গোয়ালবাড়ী’র যুব সংগঠনের ঈদ মিলনমেলা উপলক্ষে গ্রামবাংলার ঈদ আনন্দ উদযাপন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল আযহার পরদিন ( ৮ জুন ২০২৫) রবিবার,দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ী যুব সংগঠনের আয়োজনে গোয়ালবাড়ী কৃষি মাঠে গ্রামবাংলার ঈদ আনন্দ উদযাপন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঁচিল গোয়ালবাড়ির কৃতি সন্তান, ভূমি অফিসের প্রাক্তন কানুনগো তোজাম্মেল হক এর সভাপতিত্বে গ্রামবাংলার ঈদ আনন্দ উদযাপন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি, খোকশাবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান কবি মোহন রায়হান।
গ্রামবাংলার ঈদ আনন্দ উদযাপন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জাতীয় কবিতা পরিষদের সভাপতি, খোকশাবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান কবি মোহন রায়হান বলেন, মাদক একটি ভয়াবহ ব্যাধি। এই ব্যাধি শুধু একটি পরিবারকে ক্ষতি করে না, দেশকে হুমকির মুখে ফেলে দেয়। হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল এদেশে উৎপাদন হয় না। তবু আন্তর্জাতিক চক্রান্তে এদেশের যুবকের মুখে মাদক তুলে দিচ্ছে। দেশের যুব সমাজকে ধ্বংস করতে মাদক দেশে ঢুকে দিচ্ছে। মাদক থেকে পরিত্রাণ পেতে নানাবিধ শরীর চর্চ্চা খেলাধুলা করতে হবে। অপরদিকে ফেসবুক যতটুকু ব্যবহার না করলে চলে না, সেইটুকু ব্যবহার করতে হবে। মাদককে উৎপাদন করতে প্রথমে মাদক বিক্রেতাকে ধরতে হবে। আজ থেকে খোকশাবাড়ি ইউনিয়নে কোন মাদক ব্যবসা চলবে না। আর মাদককে নির্মুল করতে যুব সমাজকে জাগ্রত করতে হবে। যুব সমাজই পারবে মাদক নির্মুল করতে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ -দফতর সম্পাদক, মিডিয়া সেলের যুগ্ম আহবায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মো: এনামুল হক ও নিউ এরা প্রি ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক এম. মশাররফ হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মিডিয়া সেলের আহ্বায়ক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ জেলা কিন্টার গার্ডেন কল্যাণ সংস্থা’র সাবেক মহাসচিব শরীফুল ইসলাম, বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, খোকশাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ আলী কপত প্রমুখ।
দিনব্যাপী ঈদ পরবর্তী মিলনমেলায় গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০