শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে-২০২৫ খ্রিঃ এস. এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় -২০২৫ খ্রিঃ এর এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। 

গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে,

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী)  অত্র বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র  বিদ্যালয়ের সভাপতি  এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  গণপতি রায়। এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আশরাফুল ইসলাম। 

 এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 বিদায়  অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান শিক্ষক,  শিক্ষার্থীদের উদ্দেশ্য জ্ঞানগর্ভ আলোচনা করেন। কেবল একটি অনুষ্ঠান নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন এক অধ্যায়ের সূচনা।

 এ যেন এক মধুর সুরের বিদায়, যেখানে মিশে আছে শৈশব ও কৈশোরের স্মৃতির মিষ্টি সুর। এই বিশেষ দিনে শিক্ষার্থীরা তাদের অতীতের দিকে তাকায়, যেখানে রয়েছে বন্ধুদের সাথে হাসি-খুশির মুহূর্ত, শিক্ষকদের পথনির্দেশনা, জ্ঞান অর্জনের আনন্দ, পরীক্ষার ভয় এবং সাফল্যের উল্লাস যেন এক অমূল্য সম্পদের ভাণ্ডার।

এই স্মৃতিগুলো হৃদয়ে নিয়ে তারা এগিয়ে যায় ভবিষ্যতের পথে, যেখানে নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য ও নতুন চ্যালেঞ্জ তাদের অপেক্ষা করছে। বিদায় অনুষ্ঠান শুধুমাত্র বিদায় নয়; এটি একটি নতুন শুরু। এ যেন এক প্রজাপতির উড়ে যাওয়া, যার ডানায় রয়েছে অজানা ভবিষ্যতের রঙ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০