শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী প্রদান

ফটোকার্ড

চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা সার্বজনীন দুর্গাবাড়ী মুক্তি সংঘের মাঠে এই উপহার তুলে দেন  লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন পিএসসি জি। 

লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি  মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আপনারা নিরপত্তার অভাব  অনুভব করলে অবশ্যই আমাদের জানাবেন। সম্প্রীতি নষ্ট হয়-এমন কোনো কাজে জড়ানো যাবে না। আজকের এই উপহার কেবল একটি ক্ষুদ্র প্রয়াস, আপনাদের আনন্দে সামান্য অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’

এসময় আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রহমান ও ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস ছাত্তার, পূজা উদ্যাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহসভাপতি দুলাল বিশ্বাস, অধীর দে, বিউটি চৌধুরী, বিমান ঘোষ, শিমুল দাশগুপ্ত ও রাসেল কান্তি দাশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০