শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ছোনগাছায় রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল! ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

ফটোকার্ড


মোঃ হোসেন আলী (ছোট্ট) :

সিরাজগঞ্জের একটি উন্নয়ন প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শেষ না হতেই ফাটল দেখা দিয়েছে। রাস্তায় রড দিয়ে নির্মানের কথা থাকলেও বাস্তবে রড ছাড়াই কাজ শেষ করে বিল তোলার চেষ্টা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের পাঁরপাচিল বদিউজ্জামানের বাড়ি হইতে মান্নানের বাড়ি অভিমুখে রাস্তা নির্মাণ প্রকল্পে ৯লাথ ৫৯হাজার ২শ টাকা ব্যায়ে এই কাজের ওযার্ক ওর্ডার অনুযায়ী রাস্তাটি আরসিসি করার কথা কিন্তুু তা না করে তরিঘরি করে নিম্নমানে ইট বালু খোয়া দিয়ে সিসি ঢালাই করায় কাজ শেষ না হতেই ফাটল দেখা দেওয়ায় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। যার কারনে রাস্তাটি পুন নির্মানের দাবী জানিয়েছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যাযায়, প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিদর্শনে এসে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সচিব, প্রশাসকও সত্যতা পেয়েছেন। তারা আরো জানান, প্রকল্পে আরসিসি (RCC) রাস্তা নির্মাণের কথা থাকলেও বাস্তবে সিসি (CC) ঢালাই করা হয়েছে। এর ফলে রাস্তা দ্রুত ফাটল ধরেছে এবং টেকসই হয়নি। তারা মনে করছেন, বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। এ বিষয়ে গ্রামবাসী ইউনিয়ন পরিষদে গিয়ে প্রশাসনিক সচিব ও প্রশাসক সরেজমিনে তাঁদের নিয়ে এলে এ প্রকল্পের কাজে অনিয়ম ও মানহীন নির্মাণকাজের প্রমাণ পেয়েছে। রাস্তার বিভিন্ন অংশে ফাটল ও ঢালাই ভেঙে পড়ার চিত্র ধরা পড়ে।স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এত টাকা খরচ করে কাজ হচ্ছে অথচ রাস্তাটা এখনও ব্যবহারযোগ্য হয়নি। আমরা চাই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে দেখতে গিয়েছিলাম। রাস্তাটি কিছু অংশ আরসিসি করা হয়েছে পরে সিসিকরণ করা হয়েছে। নিম্নকাজ ও অনিয়ম হওয়ায় এখনো বিল দেওয়া হয়নি। তবে এ কাজ আমার সময়ে বাস্তবায়ন হয়নি। এসব বিষয়ে ইউপি প্রশাসক ডা: আলমগীর হোসেন বলেন, আগামী সোমবার ওই রাস্তা দেখতে যাবো। এখনো এ কাজের বিল দেওয়া হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০