শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জাঁকজমকপূর্ণ আয়োজনে আইওয়ান টিভির প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

ফটোকার্ড

মোঃ শাকিল আহমেদ : উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম গণমাধ্যম আইওয়ান টিভির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ এপ্রিল শনিবার সকাল ১১ টায় রাজধানীর দক্ষিণ বনশ্রীর রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

“দেশ ও প্রবাসীর কথা বলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করা আইওয়ান টিভি অল্প সময়েই দর্শকদের আস্থা অর্জন করে শক্ত অবস্থান তৈরি করেছে। সম্মেলনে সভাপতিত্ব করেন আই ওয়ান টিভির  সম্পাদক সাইফুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত থেকে বক্তব্য ও দিকনির্দেশনা দেন আই ওয়ান টিভির চেয়ারম্যান ফোরকান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই ওয়ান টিভির চীফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন, আই ওয়ান টিভির চেয়ারম্যানের শ্বশুর শহিদুল ইসলাম, ছোট ভাই কামরুল হাসান, কন্যা ফারজানা মাহি, তাসমিম, আফরিন এবং পুত্র আয়ান।

সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা নিজ নিজ কাজের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

দুপুরের খাবারের পর সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সর্বোচ্চ নিউজ ও লাইভ দাতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খান, বিশেষ প্রতিনিধি মোঃ ওয়াহিদ, সুজানগর প্রতিনিধি এম এ আলীম, স্টাফ রিপোর্টার মহিউদ্দিন চৌধুরী হীরা, বিশেষ প্রতিনিধি শাহাব উদ্দিন খান এবং ময়মনসিংহ জেলা প্রতিনিধি জহিরুল ইসলামকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আই ওয়ান টিভির বার্তা সম্পাদক এসআই বাবু,এসময় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হাওলাদার,সহ  স্টাফ রিপোর্টার মহিউদ্দিন চৌধুরী হীরা, স্টাফ রিপোর্টার স্বাধীন আহমেদ, নিউজ প্রেজেন্টার রাজিয়া সুলতানা, রিতা, মুন ও নাহিদা। এছাড়া গজল পরিবেশন করেন যশোর জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানের শেষ পর্বে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার অর্জন করেন নিউজ প্রেজেন্টার রাজিয়া সুলতানা এবং বিশেষ পুরস্কার পান যশোর জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোশারফ হোসেন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন আইওয়ান টিভির নিউজ প্রেজেন্টার ও অফিস ম্যানেজার রিতা শ্রাবন্তী, নিউজ প্রেজেন্টার সুইটি, ভিডিও এডিটর রুবেলসহ আইওয়ান টিভি পরিবারের অন্যান্য সদস্যরা।

সার্বিকভাবে দিনটি ছিল আনন্দঘন, প্রাণবন্ত এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের এক স্মরণীয় আয়োজন।

এ সময় আই ওয়ান টিভির প্রধান অতিথি চেয়ারম্যান বলেন  ফোরকান আহমেদ

“আইওয়ান টিভি শুধু একটি মিডিয়া প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবার। দেশের পাশাপাশি প্রবাসীদের খবর তুলে ধরতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আপনাদের নিষ্ঠা ও পরিশ্রমই এই প্রতিষ্ঠানের মূল শক্তি।” এছাড়াও অনুষ্ঠানের সভাপতি আই ওয়ান টিভির সম্পাদক সাইফুল ইসলাম বলেন

“সাংবাদিকতার ক্ষেত্রে দায়িত্ববোধ ও সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইওয়ান টিভির প্রতিটি প্রতিনিধি যেন নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, সেটাই আমাদের প্রত্যাশা।” এবং আই ওয়ান টিভির চীফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন বলেন

“মাঠপর্যায়ের সাংবাদিকরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। আপনাদের সক্রিয়তা ও সাহসিকতার কারণে আমরা দ্রুত সময়ের মধ্যে সংবাদ পৌঁছে দিতে পারছি।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০