শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রশাসক যখন কৃষক

ফটোকার্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি :

সরকারি বাংলোয় পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষ করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রেরণা জাগিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। শত ব্যস্ততার মাঝেও গড়ে তুলেছেন বিষমুক্ত সবজির বাগান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসকের বাসভবন চত্বরে পতিত জমিতে গড়ে তুলেছেন সবজির বাগান। সে জমিতে আবাদ করেছেন নানা জাতের মৌসুমি শাক সবজি। ঢেঁড়স, লাউ, কুমড়া, করলা, শসা, পুঁইশাক, লালশাকসহ নানা ধরনের সবজির সমাহার। আর এই সবজির পরিচর্যা করেন তিনি নিজেই।

এছাড়াও তিনি অল্প সময়ে বাংলো চত্বরে বাতাবি লেবু, আম, জাম, কাঁঠালসহ গড়ে তুলেছেন নানা ফলের গাছ। এরই মধ্যে এক ধরনের আত্মিক শান্তি খুঁজে পান বলে জানান তিনি।

এটা শুধু শখ নয়, নিজের পরিবারের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রত্যেকেরই নিজ বাড়ির পতিত জমিতে চাষাবাদ করা প্রয়োজন বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

তিনি বলেন, রাসায়নিক ভাবে নয়, জৈব পদ্ধতি ব্যবহার করে এসব করা সম্ভব।

তিনি আরও বলেন, রোগ বালাই দূর করার জন্য নিমপাতা, রসুন আর হলুদের মিশ্রণে তরল কীটনাশক তৈরি করে সবজি বাগানে প্রয়োগ করা হয়েছে।

ঠাকুরগাঁও পৌরশহরের হলপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‘জেলা প্রশাসকের বাংলোয় এমন দৃশ্য আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি শুধু একজন সরকারি কর্মকর্তাই নন, কৃষকও বটে। তার এই সবজির বাগান দেখে অনেকে অনুপ্রাণিত হবেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, জেলা প্রশাসক মহোদয় তার বাংলোয় পতিত জমিতে যে সবজির বাগান করেছেন তা নিঃসন্দেহ ওনার বাগান দেখে অনেককে অনুপ্রাণিত হবেন। আর সুস্থ থাকার জন্য জৈব পদ্ধতিতে সবজি চাষ করে সে সবজি খেয়ে নিজে সুস্থ থাকা যায় এবং পরিবারের সকলেই সুস্থ থাকা সম্ভব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০