শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার

ফটোকার্ড

শামিউল হক শামীম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে গাড়ি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাধ এলাকার আব্দুল কাদেরের  ছেলে ও পিকআপ ভ্যান চালক।

তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের যে কোনো সময়ে দুষ্কৃতিকারীরা তাকে জবাই করে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে চলে যায়। বিষয়টি তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১৯ এপ্রিল)  সকালে পথচারিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে, এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

নিহত রাসেদুলের ইসরামের মা  আকলিমা খাতুন জানায়, গতকাল শুক্রবার রাত থেকেই সে নিখোঁজ ছিলেন।আজ তার লাশ পাওয়া গেলো তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না।

তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  সিরাজগঞ্জে শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০