শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

তাড়াশ উপজেলা ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তাড়াশ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলীর বাসভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মোঃ মুত্তাকিম বিল্লাহ রোকনী এবং পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাসির উদ্দীন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুর রহমান টুটুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল।

বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাঁধন সরকার, সাবেক সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান, নায়েব আলী প্রমুখ।

এসময় তাড়াশ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০