শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা নিয়ে কাজিপুরের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এমপি মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা

ফটোকার্ড

নাবিউর রহমান (চয়ন) কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে সিরাজগঞ্জ কাজিপুরের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি।

গণসংযোগের অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার ধারাবাহিকভাবে কাজিপুরের মাথাইলচাপড় বাজার, হরিনাথপুর হাটখোলা, সকাল বাজার, পরানপুর, ঢেকুরিয়া, ছালাভরা, গোদাগাড়ী গাড়াবেড় ও চরকাদহে লিফলেট বিতরণ ও পথসভা করেন।

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ২০২০ সালের উপনির্বচনে ধানের শীষের প্রার্থী সেলিম রেজা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। সর্বদাই মানুষের কল্যাণে কাজ করে থাকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা গ্রাম-গঞ্জের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে বদ্ধ পরিকর। জনগণের কথা বলতে গিয়েই বিএনপির নেতাকর্মীরা বিগত সরকারের দ্বারা ১৬ বছর অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন। জেল খেটেছেন, আহত ও নিহত হয়েছেন। তবুও শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ থেকে সরেন নাই।

গণসংযোগে কাজিপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০