শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

দুঃসময়ের ত্যাগী নির্যাতিত নেতা কর্মীরাই মুল্যায়িত হবে- বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ইতিমধ্যে নির্বাচনী ট্রেন চালু হয়েছে। প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কোন বাঁধাই আর নির্বাচনী ট্রেন থামাতে পারবে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দল পিআর নাকি জিআর পদ্ধতির কথা বলে, জনগণ পিআর জিআর কিছু বোঝে না। তারা বলে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। আবার তলে তলে ঠিকই নির্বাচনের প্রস্তুতি নেয়। বেহেশতের টিকিট বেঁচে।

বাচ্চু আরও বলেন, ত্যাগী নির্যাতিত নেতারাই নির্বাচনে মনোনয়ন পাবেন। আমাদের নেতা তারেক রহমান সব খবর রাখেন। যারা ১৭ বছর জেল জুলুম উপেক্ষা করে মাঠে থেকেছেন তারেক রহমান তাকেই মূল্যায়ন করবেন।

এর আগে বিকেল ৫টায় সাইদুর রহমান বাচ্চু এবং উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কে এম শরফুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন।

সমাবেশে সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব, যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন প্রমূখসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নাদিরা, নাসিরসহ জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০