শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ধানবান্ধি ইসলামিয়া সরকারি কলেজ পাড়া যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী গণ মিছিল অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হোসেন  আলী ছোট্ট :  “মাদক  মুক্ত সমাজ চাই,  নেশা মুক্ত সমাজ চাই এই স্লোগানকে সামনে রেখে
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ পাড়া যুব সমাজ কর্তৃক মাদক বিরোধীগণ  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বাদ জুম্মা পৌর শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ প্রাঙ্গন থেকে মাদক বিরোধীগণ  মিছিলে,  ইসলমিয়া সরকারি কলেজ পাড়া যুব সমাজের আয়োজনে ও  মিলু খন্দকার এর নেতৃত্বে এক মাদক বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।  মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায়  বক্তব্য রাখেন ১০ নং ওয়ার্ড ধানবান্ধির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও মাদক বিরোধী আন্দোলনের মূল সমন্বয়ক মোঃ মিলু খন্দকার।

এসময়ে মিছিল সমন্বয়ক মোঃ মিলু খন্দকার বলেন, যুবসমাজের একটি বিরাট অংশ মাদকের করালগ্রাসে নিমজ্জিত হচ্ছেন। দিন দিন যুবসমাজের মাদকের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বেড়ে চলেছে।মাদক সেবনে মানুষের শারীরিক ও মানসিক উভয় প্রকার ক্ষতিসাধন হয়। একজন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক ও শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে। এতে করে এসব জীবন বিধ্বংসী ক্ষতিকারক দ্রব্য সেবনের ফলে যুবসমাজের সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। প্রতিদিনই খবরের কাগজে প্রথম শিরোনাম হয়, বাবার হাতে ছেলে খুন, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি এখনকার নৈমিত্তিক ঘটনা।

তাই  মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ হলো মাদকের সহজলভ্যতা। এ ছাড়া পারিবারিক কলহ, বেকারত্ব, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, হতাশা ইত্যাদি কারণেও যুবসমাজ মাদকের প্রতি আসক্ত হচ্ছে। স্কুল, এমনকি কলেজেও মাদক পৌঁছে গেছে। শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের জন্য এবং শৈশব থেকে তাদের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইছে। কিন্তু আজ গ্রামের পাড়া-মহল্লায় মাদক গ্রাস করে ফেলেছে। তিনি আরো  বলেন, বর্তমান সময়ে মাদক ও সন্ত্রাস সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সিরাজগঞ্জের রাজনীতির অভিভাবক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি এ সিরাজগঞ্জেে যারা  মাসকের সাথে জড়িত তাদেরকে সর্তক হওয়ার আহব্বান জানিয়েছেন এবং এই মাদকে জিরো টলার ঘোষণা করেছেন এই সিরাজগঞ্জ মাদক মুক্ত হবেই।  তরুণ সমাজকে রক্ষার জন্য এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা কামনা করেন এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময়ে মাদক বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন  ধানবান্ধি
১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ  সাজা সেখ, সাধারণ সম্পাদক মোঃ হিল্টন খন্দকার, ১০ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাইদুল ইসলাম ( সাইদুল),  মোঃ আব্দুর জব্বার,  মোঃ সেরাজ উদ্দীন,  মোঃ আলী সেখ, মোঃ শহিদ, মোঃ গাজী সেখ, মোঃ ফরিদুজ্জামান সাচ্চু, মোঃ তুফান সেখ, মোঃ হিরু সেখ, মোঃ সোহাগ, সহ আরো অনেকে মিছিলে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০