শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নওগাঁয় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফটোকার্ড

নওগাঁ প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষে জেলায় দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ চত্বরে ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে। পরে জেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার ও জার্সি বিতরণ করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তরুণদের সাঁতার প্রতিযোগিতায় মনোযোগী হয়ে প্রশিক্ষণে এগিয়ে যেতে হবে। তবেই প্রশিক্ষণে সফল হওয়া যাবে। সাঁতারের চেয়ে বড় আর কোন শারীরিক ব্যায়াম নেই। সাঁতার প্রশিক্ষণে মনোযোগী হবার জন্য তিনি পরামর্শ দেন।

আয়োজকরা জানান, সাঁতার প্রশিক্ষণে জেলার সদর উপজেলার বিভিন্ন স্কুলের ১০০জন শিক্ষার্থী অংশ নেয়। নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০