শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নওগাঁ জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফটোকার্ড

রায়হান, সাপাহার নওগাঁ (প্রতিনিধি:)

নওগাঁ জেলা আওয়ামীলীগ কার্যালয় ৭তলা ভবনের লিফটের খালি জায়গাঁ থেকে দেলোয়ার হোসেন (৩৪) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রবিবার বেলা আড়াই টারদিকে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন। নিহত দেলোয়ার হোসেন নওগাঁ শহরের চকদেব পাড়া মহল্লার মৃত মসির উদ্দিনের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ যুবক লিফটের তার ও রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ভবনটির ৭ তলায় উঠেছিলেন। চুরি করার সময় অসাবধানতা বশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছার পর বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার বিষয়ে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা জৈনক সাইফুল ইসলাম বলেন, হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট নওগাঁ জেলা আওয়ামী লীগের পার্টি অফিস ৭ তলা ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সেই দিনের পর থেকেই এই ৭ তলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না। আজ রবিবার দুপুর ২টারদিকে আশপাশের লোকজন শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায় এবং ভবনের নিচ তলায় লিফটের ফাঁকা জায়গাঁয় একজন যুবক কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। এব্যাপারে
নওগাঁ সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না এক পর্যায়ে ইসিজি করার পর তার মৃত্যু নিশ্চিত করা হয় বলেও নিশ্চিত করেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০