শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন বছরের আগমনকে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষের সূচনা মুঘল সম্রাট আকবরের সময়। কৃষকদের সুবিধার্থে খাজনা আদায়ের জন্য হিজরি ও সৌর সনের সমন্বয়ে বাংলা সনের প্রবর্তন করা হয়, যা প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল। নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও মিলনমেলার প্রতীক। গ্রাম থেকে শহর—সর্বত্র বৈশাখী মেলা, হালখাতা, পিঠা-পুলি ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

 বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সকল ভেদাভেদ ভুলে মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায়। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর দেশের মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। নতুন বছরের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সাইদুর রহমান বাচ্চু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সুর মিলিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের কাজে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ উদযাপনের সময় শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং নতুন বছরের শুভ কামনা ব্যক্ত করেন। ঐক্যবদ্ধভাবে সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সিরাজগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০