শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ফটোকার্ড

নাটোর প্রতিনিধি : ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার সকাল দশটায় নাটোর ডায়াবেটিক সমিতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ডা. তাহমিদুল ইসলাম।

নাটোর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ পরিদর্শক সাইদুর রহমান এবং ডা. আব্দুল্লাহ্ আল মাহমুদ রোজ।

সভায় বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনো অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্বসহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

এর আগে নাটোর ডায়াবেটিক সমিতি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হওয়া পদযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিক সমিতি হাসপাতালে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষ্যে নাটোর ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচির আয়োজন করে।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০