শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পঞ্চগড়ে সামাজিক যোগাযোগে নিজের নামে আপতিকর মন্তব্যকারী যুবককে ক্ষমা করে পাশে দাড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ফটোকার্ড

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় পঞ্চগড়ে গ্রেফতার হওয়া এক কলেজ পড়ুয়া যুবকের পাশে মানবিকভাবে দাঁড়িয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জানা গেছে, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদকে নিয়ে গত শুক্রবার (২৪ এপ্রিল) ফেসবুকে আপত্তিকর পোস্ট করেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর ছেলে নিশাদ ইসলাম (২০)।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এক বিএনপি কর্মী সাইবার নিরাপত্তা আইনে নিশাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে।

পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি খোঁজ খবর নেন। এতে জানা যায়, অভিযুক্ত নিশাদ একজন কলেজ শিক্ষার্থী। তার বয়স ও ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতিমন্ত্রী মনে করেন সে । না বুঝে কারও প্ররোচনায় সে এমন কাজ করে থাকতে পারে।

এরই পরিপ্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রতিমন্ত্রী বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রতি সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তার এ সিদ্ধান্তকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০