শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

 

এইচ এম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ

বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখী উদযাপন উপলক্ষে জেলা বিএনপির  প্রস্তুতিমূলক  সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা  বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় তিনি বলেন, দীর্ঘদিন পর স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা রয়েছে। তাই বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে পহেলা বৈশাখ পালন করতে হবে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণঢ্য সাজে সজ্জিত হয়ে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনে গিয়ে শেষ হবে এবং সন্ধ্যায় জেলা জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 

উক্ত প্রস্তুতিমূলক সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, রকিবুল হাসান রতন,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের ভ৷রপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০