মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পাইকপাড়া মডেল হাই স্কুলে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া অবস্থিত  পাইকপাড়া মডেল হাইস্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করার পর জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে ও শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়। 

রবিবার(২ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা পাইকপাড়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ,  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 আলোচনা সভা অনুষ্ঠানের  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাইকপাড়া মডেল হাইস্কুলের 

প্রধান শিক্ষক  মোঃ ছাইদুল ইসলাম এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপি সহ-সভাপতি ও ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ। 

এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭ টি  ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন,  অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি  সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ)  আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ।  

প্রধান অতিথি  জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্য  বলেন, পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বাবা- মায়ের, শিক্ষকদের  কথা শুনতে হবে।  কেউ যেন মাদক, সন্ত্রাসী কর্মকান্ড জড়িত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাল্যবিয়েকে তোমরা না বলবে যেখানে বাল্যবিয়ে তা রোধকরার চেষ্টা করবে। ১৮ বছরের আগে কোন বিয়ে নয়। 

যৌতুক কে না বলবে। তোমরা অপ্রয়োজনীয় ভাবে স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি অমর কৃঞ্চ দাস, জেলা বিএনপির সিনিয়র  যুগ্ম -সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক  মোস্তফা নোমান আলাল প্রমুখ। 

এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার  সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ,  সদর থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি  আলহাজ্ব একাব্বর আলী, সদর থানা বিএনপি সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট  নাজমুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুর রহমান তারেক, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক  মোঃ  স্বপন সেখ সহ অন্যান্যরা। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন  পাইকপাড়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য,  অভিভাবক সদস্য  মোঃ আনোয়ার হোসেন রানা, মোঃ আব্দুর রশিদ,  মোঃ মোশাররফ হোসেন,  মোঃ শফিকুল ইসলাম ( শফি), সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ পলি বেগম,  শিক্ষক প্রতিনিধি শ্যামল কুমার দাস,  মোঃ মোঃ মোস্তাফিজুর রহমান,  সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোছাঃ হুসনেয়ারা খাতুন, সদস্য সচিব মোঃ ছাইদুল ইসলাম, স্কুলের সকল  শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী,সুধীজন, এলাকার গনমান্য ব্যক্তিদের অনেক উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১