শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পাবনায় সাংবাদিক নেতা গ্রেফতারে প্রতিবাদ,মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

ফটোকার্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনায় সাংবাদিক নেতা ও একটি স্থানীয় পত্রিকার সম্পাদক মোঃ মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ।মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার ৪ জানুয়ারী দুপুরে পাবনা জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিক মোঃ মাহফুজ আলী কাদেরীর মুক্তির দাবিতে নানা স্লোগান দেন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

বক্তারা বলেন, মাহফুজ আলী কাদেরী একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। তার লেখনীর কারণে ক্ষুব্ধ একটি মহল পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। একজন সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং গণতন্ত্রের জন্য অশুভ বার্তা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, অবিলম্বে মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ ও সচেতন জনগণ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত ২৯ তারিখ সন্ধ্যায় পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবরে জেলার সাংবাদিক মহল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার দাবি জানান।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
পাবনা প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
৪ জানুয়ারি ২০২৬

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০