মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন|
মঙ্গলবার সকাল ৭টার দিকে দ্রুতগামী একটি ড্রামট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়|
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং বিক্ষোভে ফেটে পড়ে|
পরে শত শত মানুষ মহাসড়ক অবরোধ করে দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয়| এতে ট্রাক দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়| এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয়|
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের হামলার শিকার হন সাংবাদিকরা|
এক সাংবাদিকের মোবাইল ফোন ভাঙচুর করা হয়|
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়|
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে|






