শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ,নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) সকালে সিরাজগঞ্জ কলেজ রোডস্থ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয় যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে সাহসিকতা ও আন্তরিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিরাপদ সমাজ গঠনে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষকেও অগ্নি নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ সচেতনতা এবং দ্রুত সেবাদান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতাই পারে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনতে। আগুন ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সচেতনতার পাশাপাশি দ্রুত সেবাদান নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশন অফিসার মোঃ শরীফুল ইসলাম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য,শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ড,দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতা, মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে অগ্নি নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০