শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বগুড়ায় ভারী বর্ষণে শহরের বিভিন্ন সড়ক,খেলার মাঠ ও নিচু এলাকা প্লাবিত

ফটোকার্ড

বগুড়া প্রতিনিধি : টানা ভারী বর্ষণে জেলা শহরের বিভিন্ন সড়ক, খেলার মাঠ ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।

আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের বহু জায়গায় হাঁটু পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ জানান, সন্ধ্যার পর বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। আগামী কয়েকদিন একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।

বৃষ্টির পানিতে শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ কবি নজরুল ইসলাম সড়ক, শেরপুর সড়ক, সার্কিট হাউস রোড, পার্ক রোড, নওয়াববাড়ি রোড, বাদুড়তলা, খান্দার, চকযাদু ক্রস লেন, ফতেহ আলী বাজার ও গালাপট্টি এলাকার সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। নালার ময়লাযুক্ত পানি ঢুকে পড়ে অনেক দোকান ও বাসাবাড়িতে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা এখন বগুড়াবাসীর নিত্য সঙ্গী। শহরের অধিকাংশ নালা দীর্ঘদিন ধরে আবর্জনায় ভরা থাকায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন ব্যাহত হয়। বনানী থেকে মাটিডালি পর্যন্ত প্রধান সড়কের সরু নালা প্রায় সময়ই বন্ধ হয়ে থাকে। করতোয়া নদীর দুই তীরজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও পানি বের হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ বলেন, শহরের ১ হাজার কিলোমিটার সড়কের জন্য কমপক্ষে ২ হাজার কিলোমিটার নালা থাকা দরকার; কিন্তু বর্তমানে অর্ধেকও নেই। অনেক পুরনো সড়কে নালা না থাকায় জলাবদ্ধতা দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, নালা সংস্কার ও নতুন নালা নির্মাণে পৌরসভা থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের জন্য একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগও চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০