শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বগুড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ফটোকার্ড

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। 

আজ শনিবার সকালে বগুড়া পূজা উদ্‌যাপন ফ্রন্ট ও পূজা উদ্‌যাপন পরিষদের পৃথক আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রায় বগুড়া সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্নভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

শোভাযাত্রার আগে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। 

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নির্বাহী সদস্য দিলীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার, পূজা উদ্‌যাপন পরিষদ বগুড়ার সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নির্মল রায়, পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০