শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৬ জুন ২০২৫) বেলা ১২ টায় বি.আর.ডি.বি অফিস হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
প্রধান বক্তার বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন কৃষি কে বিপ্লব করার জন্য গ্রামের প্রান্তিক কৃষকদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে সমবায় প্রতিষ্ঠিত করেছিলেন। যে সমবায় কৃষক সমিতির মাধ্যমে গভীর নলকূপ করে কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। যার সেই প্রচেষ্টার কারনে আজ খাদ্যতে আমরা স্বয়ং সম্পন্ন হয়েছি। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য আপনাদের অগ্রণ ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা।
পরিচালনা করেন, বি.আর.ডি.বি’র সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান নুরুল হক।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বেলাল,সাংগঠনিক সম্পাদক মোহন,কামারখন্দের লিটন,তাড়াশের আবু তাহের প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি,জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এলেমা বেগমসহ সমবায় দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০