মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ রোববার বিকাল সাড়ে তিনটায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। এরপর প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি’ বলে মনে করে বিএনপি।’

মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে সবার মনে প্রশ্ন আছে সেই বিষয়গুলো বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে নির্বাচন। কবে নির্বাচন হতে যাচ্ছে? আমাদের ভাবনা কি? সংস্কারের ব্যাপরে যে আলোচনা হয়েছে সেই সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি? এসব ব্যাপারে রাষ্ট্রদূত মাইকেল মিলার আমাদের কাছে জানতে চেয়েছেন। মূলত নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

তিনি বলেন,‘আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে আগামী দিনে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পথে এগিয়ে যেতে হবে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি।’

সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘সংস্কারের বিষয়ে যেটি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে কয়েকটি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারব সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে; সেগুলোর ব্যাপারে সময় নেয়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, যেসব সংস্কারের ব্যাপারে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে। তাদের কর্মসূচি নিয়ে যাবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে পেশ করা হবে এবং সংসদে আলোচনা হবে, তর্ক হবে-বিতর্ক হবে এবং পাস করা হবে।

বাংলাদেশের অর্থনীতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির পক্ষ থেকে পরিস্কারভাবে বলেছি; আগামী দিনে দেশের অর্থনীতিকে গর্তের ভেতর থেকে তুলে আনতে বিএনপি ইতিমধ্যে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই সরকারের সময় যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই বিএনপি সমর্থন করবে।

ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে বৈঠকে আলোচনা হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি বিনিয়োগকারীদের স্বাগত জানায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১