শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বৃক্ষ প্রেমিক মাহবুব পলাশ এর সাথে মুন্সিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমানের পরিবেশ সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী ছোট্ট : প্রকৃতি সংরক্ষণের প্রতীক হিসেবে বিরল প্রজাতির বৈলাম গাছ উপহার হিসেবে তুলে দেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালা-র পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দেশব্যাপী চলমান ৬৪ জেলায় প্রতীকী বিরল প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩৭তম জেলা মুন্সিগঞ্জে এক ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।এই কর্মসূচির আওতায় মুন্সিগঞ্জ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাছুদুর রহমান স্যারকে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জ-এর পক্ষ থেকে দুইটি বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ উপহার প্রদান করা হয়।বৃক্ষ উপহার প্রদানকালে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিরল প্রজাতির গাছ রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে গভীর ও ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাছুদুর রহমান বলেন,“পরিবেশ রক্ষায় প্রতীকী বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি কার্যকর মাধ্যম। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি জেলায় বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও উপহার প্রদানের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ইতোমধ্যে দেশের ৩৯টি জেলায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বাকি জেলাগুলোতেও পর্যায়ক্রমে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগ স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে পরিবেশ সংরক্ষণে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০