সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি:

জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ও এলাকাবাসীর উন্নয়নের দাবিতে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা কর্তৃক আয়োজিত, শেরনগরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ সময় তিনি বলেন, “জনগণের ক্ষোভ আজ তীব্র। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এখনই কার্যকর উদ্যোগ ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ছাড়া বিকল্প নেই।” তিনি আরো বলেন , একটি মহল ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের পাঁয়তারা করে আসছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই ,এই বিষয়ে আমাদের আন্দোলন কঠিন থেকে কঠিনতর রূপ নিবে ।

সমাবেশের সভাপতিত্ব করেন, মাওলানা রেজাউল করীম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেলকুচি উপজেলা থানা শাখা।

সমাবেশে নেতৃত্ব দেন হাফেজ মুফতী, হাজী শেখ মুহাম্মাদ নুরুন নবী বেলকুচি-চৌহালী-এনায়েতপুর আসনের গণমানুষের নেতা ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালি) এনায়েতপুর হাতপাখা মার্কার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষ বহুদিন ধরে অবহেলিত। আমরা জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে, বেলকুচি-চৌহালী-এনায়েতপুরকে আধুনিক, সুরক্ষিত ও শিল্পবান্ধব এলাকায় রূপান্তর করব।”

এসময় আরো বক্তব্য রাখেন— মাওলানা আব্দুস সামাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা, মাওলানা মোতারেবুর রহমান সাঈফী, সেক্রেটারি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সিরাজগঞ্জ , জেলা, প্রফেসর আবদুস সাত্তার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চৌহালী উপজেলা, আলহাজ্ব মুফতী আলমগীর হুসাইন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনায়েতপুর থানা ।

সমাবেশের মূল দাবির মধ্যে রয়েছে- বেলকুচিতে শিল্প গ্যাস সংযোগ প্রদান, মুকুন্দগাঁতীতে স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণ, বেলকুচি-চৌহালী-এনায়েতপুর রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, তাঁতশিল্প উন্নয়ন ও সরকারি আর্থিক সহায়তা নিশ্চিতকরণ, প্রকৃত কৃষকদের সার, বীজ, কৃষি উপকরণ ও আধুনিক যন্ত্রপাতি বিনামূল্যে প্রদান।

বক্তারা বলেন, আমরা জনগণের ভোটে জয়ী হলে জনগণের উক্ত দাবিগুলো পূরণে সচেষ্ট থাকবো । তারা আরও জানান, এলাকার নদীভাঙন, অবকাঠামোগত দুরবস্থা, তাঁত শিল্পে সংকট এবং কৃষকদের সমস্যাগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করব ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানা শাখার যৌথ উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শেরনগর হয়ে মুকুন্দগাতী বাজার এলাকা প্রদক্ষিণ করে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদে এসে সমাপ্ত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১