শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

বেলকুচিতে ৪৮টি গরুসহ সেড পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী

ফটোকার্ড

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা সিরাজগঞ্জের বেলকুচিতে ৬৭ চরমপন্থীদের পুর্নবাসন জন্য ৫৬ শতক জমিসহ ক্যাডেল সেড, ভার্মি কম্পেস্ট সেড, হারভেস্টার মেশিন সেড, ডেইরি কেয়ার সেড উদ্বোধন ও ৪৮ টি গরু হস্তান্তর করা হয়। 

মঙ্গলবার (১৪অক্টোবর)  সকালে বেলকুচি  উপজেলার দেলুয়াকান্দি গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে সেড উদ্বোধন ও গরু হস্তান্তর করা হয়। চরমপন্থীদের পুর্নবাসন শীর্ষক প্রকল্পের ব্যয় ধরা হয় ২’কোটি ৩০’লাখ টাকা। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেড উদ্বোধন ও গরু হস্তান্তর করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। 

বেলকুচি  উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের  সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায়, জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক মাকসুদুল হাকিম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ কে এম. আনোয়ারুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ  এ.কে. এম মনজুরে মাওলা, 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আবু তালেব প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০