শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক

ফটোকার্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখ বাড়ি থেকে মাদকদ্রব্য সহ চিহৃিত দু’মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। ঘটনার সূত্রে জানা গেছে,রবিবার (১২এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এস আই নাইমুর রহমান(নিঃ)সঙ্গীয় এএস আই জালাল উদ্দিন(নিঃ)সহ একদল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী সবুজ শেখের বাড়িতে অভিযান চালায়।এসময় উপজেলার চৌবাড়িয়া উত্তর পাড়ার মৃত আবুল কাশেম’র ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন(৪২),পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার মৃত আঃ জব্বারের ছেলে শরিফুল ইসলাম(৪৫)কে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি ও অপর পালাতক মাদক ব্যবসায়ী সবুজ শেখের বাড়ি তল্লাসি চালিয়ে ৬৪ টি পিচ নেশাজাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেট,২টি মোবাইল ফোন সেট ও নগদ ১ হাজার ৪শ’৯৫টাকা জব্দ করা হয়। এ সময় অপর মাদক ব্যবসায়ী সবুজ শেখ পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পরে।সোমবার(১৩এপ্রিল) সকালে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম গ্রেফতারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ধরনের সামাজিক কার্যক্রম কে ভাঙ্গুড়ার সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০