শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন

ফটোকার্ড

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল২০২৬) বিকেলে পার-ভাঙ্গুড়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনারের মাধ্যমে সন্মান জানিয়ে অবশেষে পার-ভাঙ্গুড়া কবরস্থান সংলগ্ন ঈদগাঁ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ করা হয়।

পাবনা জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা কে গার্ড অব অনার দিয়ে সন্মান প্রদান করেন। এক মিনিট নীরবতা পালন শেষে পার-ভাঙ্গুড়া ঈদগাঁ মাঠে জানাজা এবং মাঠ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মাষ্টার কে গার্ড অব অনার দিয়ে সন্মানিত করেন ভাঙ্গুড়া থানার ওসি তদন্ত মোঃ আরিফুল ইসলাম, পাবনা পুলিশ লাইনের এস আই সবুজার হোসেন ও তারদল।

বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মাষ্টারের জানাজা নামাজে উপস্থিত ছিলেন,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেদায়েতুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক ব্যক্তি সহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ি টলটলীপাড়াতে
সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী,১ সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০