শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবির

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি
রাজশাহীর সীমান্ত এলাকায় এক বিরল ধরনের কষ্টি পাথরের মূর্তি ভারতের উদ্দেশ্যে পাচারের সময় জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টায় রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই কষ্টি মূর্তি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত দিয়ে দূর্লভ কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বাঘা থানাধীন কাকরামারি এলাকায় অবস্থান করার পরে বিজিবির দল দেখতে পায়, ৪/৫জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাচ্ছে। বিজিবি সদস্যরা তাদের আটকের উদ্দ্যেশে এগিয়ে গেলে তারা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাটি খুলে ১টি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়।

ঘটনার পর থেকে বিজিবি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি কার্যক্রম শুরু করেছে।

বিষয়টির সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং চোরাচালানী চক্রের উর্দ্ধতন ব্যক্তিদের শনাক্তকরণে বিজিবি আরো অনুসন্ধান অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০