শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভূঞাপুর-ঢাকা রোডে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন

ফটোকার্ড

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ভূঞাপুর-ঢাকা রোডে চালু হল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-র বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু শুক্রবার (২২ মে ২০২৬)সকালে ভূঞাপুর উপজেলার নলিন বাজার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত (এসি বাস সার্ভিস) চলাচলের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিআরটিসি এসি বাসটি ভূঞাপুরে নলিন বাজার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত এখন ৩৫০ টাকা ভাড়ায় প্রতিদিন যাতায়াত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, হেমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

স্থানীয় যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে এই রোডে  চলাচলকারী বেসরকারি বাসগুলোর সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। ভূঞাপুর-ঢাকা রোডে চলাচলকারী অধিকাংশ বাসে সময়ক্ষেপণ, মাঝপথে বাস পরিবর্তন, অতিরিক্ত যাত্রী বহন এবং স্টাফদের অসদাচরণ নিত্যদিনের ঘটনা। এর ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নিয়মিত অফিসগামী, শিক্ষার্থী ও নারী যাত্রীরা। অনেকেই এই চরম ভোগান্তি এড়াতে বাধ্য হয়ে বাড়তি কষ্ট ও টাকা খরচ করে এলেঙ্গা গিয়ে দূরপাল্লার বাসে যাতায়াত করেন। উন্নত ও আধুনিক সেবার দাবি দীর্ঘদিনের হলেও এতদিনে তা আলোর মুখ দেখেনি। এমন দমবন্ধ বাস্তবতায় বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ যাত্রীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০