শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট থেকে মনিচত্ত্বর, গণকপাড়া হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক ও রাজনৈতিক আগ্রাসন শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বিশ্বশান্তির জন্যও মারাত্মক হুমকি। তাঁরা বলেন, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে সঙ্কট ও নয়া-উপনিবেশ সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন দেশকে শোষণ করছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘসহ তথাকথিত বিশ্বমানবতার দাবিদার শক্তিগুলোর নীরব ভূমিকা গভীর উদ্বেগজনক।
বক্তারা আরও দাবি করেন, ভেনেজুয়েলার পর কিউবা, মেক্সিকো, কলোম্বিয়া, গ্রিনল্যান্ড, ইরানসহ রাজনৈতিক ও প্রাকৃতিকভাবে সম্ভাবনাময় দেশগুলোতে যুক্তরাষ্ট্র একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তাঁদের মতে, বাংলাদেশও এই আগ্রাসী কৌশলের বাইরে নয়। বিশেষ করে পায়রা সমুদ্রবন্দর ও সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে যুদ্ধ, অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের মতামত ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। বক্তারা মার্কিনসহ সব ধরনের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে নিজ নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্ব দেন।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও পরিবেশ আন্দোলন কর্মী আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এবং লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক নাদিম সিনা, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, ছাত্র ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগঠক তাসনুভা আমিন, বাসদ রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন, সদস্য সচিব সামসুল আবেদীন ডন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সহ-সভাপতি শামীম পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৌভিক রেজা, ইতিহাস বিভাগের শিক্ষক ড. গোলাম সারোয়ার সুজন, জজকোর্ট রাজশাহীর আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস ও সাংস্কৃতিক কর্মী ওয়ালীউর রহমান বাবুও সমাবেশে বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০