শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফটোকার্ড

জুয়েল রানা, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৫নং গোলাবাড়ী ইউনিয়নের কুড়িবাড়ী পূর্বপাড়া তরুণ ক্লাবের জমজমাট আয়োজনের মধ্য দিয়ে “হা-ডু-ডু প্রতিযোগিতা–২০২৫” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে কুড়িবাড়ী চানপুর মাঠে অনুষ্ঠিতব্য এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী, টাঙ্গাইল–১ (মধুপুর–ধনবাড়ী) আসনের জননন্দিত নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মাসুদ।
খেলার ধারাভাষ্য পরিচালনা করেন জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল্লাহ্ আল মামুন।

ফাইনাল খেলায় অংশ নেয় শাপলা স্পোর্টিং ক্লাব ও এস.এইচ. ফোরটি ক্লাব। উত্তেজনাপূর্ণ খেলায় শাপলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ মজিবর রহমান।

খেলা শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেন মধুপুর–ধনবাড়ীতে ধান চাষের জন্য স্থানীয় চাষিদেরই অগ্রাধিকার দেওয়া উচিত। বাইরের চাষিকে দায়িত্ব দিলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। যারা এই অঞ্চলের মাটির গুণাগুণ বোঝে, তারাই সর্বোচ্চ ফলন দিতে পারে। অতীতে বাইরের প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ধারাবাহিকভাবে পরাজয় এসেছে। এবারও যদি বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হয়, অন্তত দুই লক্ষ ভোটের ব্যবধানে হার অবশ্যম্ভাবী।
দিনব্যাপী এ খেলা উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০