শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড,২৫ লাখ টাকার ক্ষতি

ফটোকার্ড

জুয়েল রানা মধুপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পোশাক বিপনি বিতান সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ১ম ও ২য় তলার পোশাক দোকানগুলোর দুইটি গুদাম। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপজেলার পৌর শহরের সাথীর মোড় সংলগ্ন সাবা স্কয়ার মার্কেটে শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুর ৩টার সময় হঠাৎ করে মার্কেটটির ৩য় তলায় একটি রুম থেকে ধুয়া উঠতে দেখে পাশের দোকান অন্য মার্কেটের দোকানদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই পুরো ৩য় তলার দুটি পোশাক গুদামে আগুন ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস আসতে আসতেই তা পুরে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ও ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।সংবাদ ভিডিও কন্টেন্ট
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আর এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।
ক্ষতিগ্রস্থ স্থানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন পরিদর্শন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০