শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের রামগাঁতীতে অবস্থিত  অন্যতম বিদ্যাপীঠ মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) সকালে মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে   শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে  জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা  উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করার পর পায়রা অবমুক্ত ও বেলুনফেস্টুন উড়িয়ে ও  মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম। 

এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩৩ টি  ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের অতিথিবৃন্দ ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন,   অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি  সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা,  শহীদ এম. মনসুর আলী মেডিকেল  হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র   সদর  উপজেলা মৎস্য কর্মকর্তা ও ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। 

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহিদুল হক, আব্দুল মজিদ,  মোঃ সুজন, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম – সাধারণ সম্পাদক মোঃ নুর নবী সেখ,  বিএনপিনেতা ও কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ, বিএনপিনেতা আব্দুর রাজ্জাক,   জেলা শ্রমিক দলের সহ- সাধারণ সম্পাদক এস.এম. আব্দুল মজিদ,  কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির  সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক  নূর আলম, বিএনপি নেতা পলাশ, ৯ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রুবেল হোসেন,  ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াদ আহমেদ নির্লভ, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ  শামীম হোসেন,  ওয়ার্ড যুবদলের  সাংগঠনিক মোঃ মারুফ হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র স্কুলের  সহকারী শিক্ষক মোঃ সোহেল রানা এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান  আলোচনা সভায় বক্তব্যে রাখেন, সিনিয়র  শিক্ষক মোঃ রুহুল আমিন, ফরিদুল ইসলাম, মোছাঃ জাকিয়া সুলতানা এবং শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময়ে অনুষ্ঠানে মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, সুধীজন এলাকার গন্যমান্য দের অনেকে উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০