ছাম্মি আহমেদ আজমীর :
মানুষ মানুষের জন্য এই মহান আদর্শকে বুকে ধারণ করে সিরাজগঞ্জে মানবতার সেবায় সবার সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে আজাদুর রহমান রাজা ফাউন্ডেশন। সামাজিক উন্নয়ন,মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে সিরাজগঞ্জ পৌর শহরের ১০ নং ওয়ার্ড ধানবান্ধি জে.সি রোড নর্থ বেঙ্গল হাসপাতাল সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আজাদুর রহমান রাজা ফাউন্ডেশন। সমাজের অসহায়,দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো,শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান,মানবিক মূল্যবোধের বিকাশ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে এই ফাউন্ডেশন।
আজাদুর রহমান রাজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক মো:আনিস আহমেদ বলেন,মানবতার কল্যাণে নিবেদিত এই সংগঠন টি সিরাজগঞ্জ জেলার প্রতিটি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত আনন্দ। সেই বিশ্বাস থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোঁটাতে এবং মানবিক দায়িত্ব পালনের লক্ষ্যে আজাদুর রহমান রাজা ফাউন্ডেশনের পথচলা শুরু হয়েছে।
আমরা সকলের দোয়া,সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করি যাতে এই ফাউন্ডেশন সমাজসেবা ও মানবকল্যাণে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
আজাদুর রহমান রাজা ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ আনোয়ারা বেগম,শারমিন সুলতানা (মেরী),বন্যা খাতুন,রুমি আলম এবং মোঃআসাদ হোসেন।
এছাড়াও ফাউন্ডেশনের সদস্য হয়েছেন আব্দুল আলিম মন্ডল,মোঃছাম্মি আহমেদ আজমীর এবং মোঃ সাগর সেখ।






