শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রতনকান্দি ইউনিয়নের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটোকার্ড



সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে রায়হান ও রোহান। চার মাস আগে মারা যান তাদের মা। এরপর থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে বয়োবৃদ্ধ অসহায় নানা-নানীর আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছিল এতিম দুই শিশু। অন্যের বাড়িতে কাজ করে নানা-নানী যা উপার্জন করেন, তা দিয়েই কোনো রকমে চলছিল তাদের সংসার।
এমন হৃদয়স্পর্শী একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বিএনপির চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর। পরে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশু দুটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার(১৫ মে ২০২৬) দুপুর ২টায় “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের বাড়িতে পৌঁছায়। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশু দুটির হাতে নগদ অর্থ, শিশু খাদ্য, পোশাক এবং তাদের নানা-নানীর জন্য শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শিশু দুটিকে মাদ্রাসায় ভর্তি ও তাদের লেখাপড়ার ব্যয় বহনের দায়িত্ব নেন। একই সঙ্গে কাজিপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা পরিবারটির সার্বিক খরচ বহনের ঘোষণা দেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে এতিম দুই শিশু ও তাদের নানা-নানী। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
“আমরা বিএনপি পরিবার”-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন,“মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান দুই সহোদরের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরেই তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর পক্ষ থেকে আমরা আজ তাদের বাড়িতে এসেছি এবং উপহার সামগ্রী তুলে দিয়েছি। পাশাপাশি শিশু দুটির জন্য মাসিক শিক্ষা বৃত্তির ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন এবং স্থানীয় এমপি সেলিম রেজা আবাসনসহ সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন।”
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০