শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফটোকার্ড

রাজশাহী প্রতিনিধি : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর রাজশাহী জেলা শাখা তাদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করেছে।

‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইডিইবি নেতৃবৃন্দ ও সদস্যরা আজ শনিবার সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত কমিশনার রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী তোয়াব আলী মুকুল। 

সভায় সভাপতিত্ব করেন আইডিইবি রাজশাহী শাখার আহ্বায়ক এআর জামিল ইদি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মুইদ এবং আইডিইবি’র কেন্দ্রীয় উপদেষ্টা আবু বকর সিদ্দিক।

বক্তারা একমত হয়ে বলেন, দেশের স্বাধীনতার পর থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করেন এবং বলেন, এই সম্পদের যথাযথ ব্যবহার জাতীয় উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হতে পারে।

বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্তরিকতা ও সততার সঙ্গে সেবা প্রদানই একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনের পূর্বশর্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০