শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন,নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে দড়িখরবোনা রেলক্রসিং মোড়ে একটি ‘ঢোপকল’ স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) রাত ১১টার দিকে ঢোপকল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় সেখানে উপস্থিত এক পথচারী দম্পতি ঐতিহ্য সংরক্ষণে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ঢোপকল স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এনামুল হক বলেন, রাজশাহীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম নগরীর ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এজন্য তিনি রাসিক প্রশাসককে ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, হেতেমখা বড় মসজিদ থেকে বর্ণালী সড়ক পর্যন্ত উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক উন্নয়ন কাজের প্রয়োজনেই ঢোপকল স্থানান্তর করতে হয়েছে। তবে ঐতিহ্য সংরক্ষণ ও নগরীর ইতিহাস তুলে ধরতেই নতুনভাবে এটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, এক সময় রাজশাহী নগরবাসীর দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল ঢোপকল। আধুনিকতার প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০