শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে ছাত্রদল কর্মীকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে এক ছাত্রদল কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।
গত শুক্রবার (৩ অক্টোবর) দিনগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল কর্মী রবিউল ইসলাম আশিক (২৪) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বুধপাড়া থেকে আশিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গভীর রাতে তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন।
আশিকের ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, সম্প্রতি নগরীর বুধপাড়াসহ ৩০নং ওয়ার্ড এলাকায় বিএনপি’র পোস্টার-ব্যানার লাগানো হয়েছিল। এ সময় জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০নং ওয়ার্ড উত্তর শাখার একজন নেতা আশিককে গুলি করে হত্যার হুমকি দেন। রুবেল হোসেনের দাবি, ওই ঘটনার জের ধরেই শুক্রবার রাতে আশিককে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, শুধুমাত্র ছাত্রদল করার কারণেই জামায়াতের লোকেরা আশিকের ওপর হামলা করেছে।
আহত আশিকের বক্তব্য, শুক্রবার রাতে আশিককে রামেক হাসপাতালে ভর্তির পর রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন তার ফেসবুক থেকে লাইভ করেন। ওই লাইভে আহত আশিককে বলতে শোনা যায়, শুক্রবার রাতে তিনি বুধপাড়া মোড়ে বসে ছিলেন। এ সময় ৩০নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাকে তুলে নিয়ে গিয়ে একটি বাগানের মধ্যে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।
এই হামলার নিন্দা জানিয়ে ছাত্রদল নেতা লিমন বলেন, শুধু ছাত্রদল করার কারণে আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে রাতে ও শনিবার সকালে জামায়াত নেতা সোহেল রানার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে মহানগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, ছাত্রদল কর্মী আশিককে মারধরের ঘটনাটি তিনি রাতেই শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০