শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে পুকুরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারী রাকিবের,৫লাখ টাকার হেরোইন-সহ গ্রেফতার

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় পাঁচ লাখ টাকার হেরোইন সহ মোঃ রাকিব হোসেন (২৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার(১৯ অক্টোবর ২০২৫খ্রীঃ) সকাল ১০টায় র‌্যাব-৫, রাজশাহীর মোলাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ রাকিব হোসেন (২৫), সে নাটোর জেলার সদর থানার চক বৈদ্যনাথ এলাকার মোঃ আব্দুর রহিমের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে, নাটোর জেলা হতে ২জন মাদক কারবারী মোটরসাইকেল যোগে হেরোইন নিয়ে রাজশাহীর পুঠিয়া থানা এলাকার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৫টায় র‌্যাবের গোয়েন্দা দল পুঠিয়া থানা এলাকায় অভিযান চালায়। ওই সময় ১জন মাদক কারবারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে অপর মাদক কারবারী রাকিব রাস্তার পাশে পুকুরের পানিতে লাফ দিয়ে পলালোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে থাকা প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যাহার মূল্য ৫লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাকিব হোসেন স্বীকার করে সে একজন পেশাদার মাদক কারবারী। দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুঠিয়া থানা পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০