শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে জমকালো আয়োজনে শুরু হয়েছে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।
শনিবার সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, সদ্য নির্বাচিত সহ-সভাপতি মঈন উদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, নির্বাহী সম্পাদক মাসুদ রানা রাব্বানী-সহ রাজশাহীর সিনিয়র সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করছে। নকআউট ভিত্তিতে প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ জানুয়ারি) সেমিফাইনালে মুখোমুখি হবে চারটি দল। পরে বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর পর্দা নামবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট রাজশাহীর সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০