তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে”হারবে দারিদ্রতা জিতবে মানবিকতা”প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন মুন্সীর উদ্যোগে মসজিদে পানির ট্র্যাংকি সহ মটর প্রদান করা হয়েছে।
জানা গেছে, শনিবার (২৩মে) উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদহী লল্যাপাড়া মসজিদে পানির ট্র্যাংকিসহ মটর স্থাপন করা হয়।এ মটর স্থাপনের ফলে মসজিদের মুসল্লীদের পাশাপাশি ওই গ্রামের কয়েকটি পরিবারের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দুর হবে। এদিকে এমটর পেয়ে মুসল্লীদের পাশাপাশি ওই গ্রামবাসির মাঝে পরম স্বত্তি বিরাজ করছে,দেখা গেছে উৎসবের আমেজ। তারা শরিফ মুন্সীর পরিবারের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, হক ফাউন্ডেশন, হিন্দোল সেবা সংস্থা ও শরিফ উদ্দিন মুন্সীর পরিবার দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় সমাজের সুবিধা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা, সাদাছড়ি, শীতবস্ত্র, ইদের সময় ইদ সামগ্রী,শাড়ি-লুঙ্গি,গাছের চারা,ছাতা ও গেঞ্জিসহ বিভিন্ন উপকরণ বিতরণ এবং সামাজিক কর্মকান্ড করে আসছেন।






