শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীর সীমান্তে বিজিবি’র অভিযান,২৯ বতল ভারতীয় মদ আটক

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সীমান্তে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার (৮ নভেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৫৮/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পশ্চিম বাতানে অবস্থান নেয়।

পরে রাত সাড়ে ১১টায় টহল দলটি চোরাকারবারিদের উপস্থিতি টের পেলে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দলটি ওই বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ আটক করে।

রাজশাহী অঞ্চলে মাদকের চোরাচালান বেড়েছে বলে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, এবং আইন-শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগেও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং খিদিরপুর বিওপি একাধিকবার ভারতীয় ফেনসিডিল ও মদ আটকের ঘটনা ঘটিয়েছে।

আটককৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০