শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহী গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১ কেজি হেরোইনসহ মো. সিয়ামকে (১৯) নামে এক কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
রোববার (২৩ নভেম্বর) রাত সোয়া ১১টায় মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী সিয়াম, গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গ্রেফতার জিজ্ঞাসাবাদে মাদক কারবারী সিয়াম জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে পদ্মা নদীর সীমান্তবর্তী চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজের বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। আগের দিনও সে চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখে।
তিনি আরও জানায়, সিয়াম বহুদিন ধরে মাদক কারবারে জড়িত। তাকে পূর্বেও আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময় আত্মগোপনে চলে যেত। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০