শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে অপহৃত স্কুল ছাত্রী নওগাঁয় উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১৪ বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় সুমন নামের এক কিশোরকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টায় নওগাঁ জেলার আত্রাই ধানাধীন কুমরইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার অপহরণকারী মোঃ সুমন বাবু (১৪), সে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার কুমরইল গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে।
বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে সুমন বাবু প্রতিনিয়ত স্কুলে আসা যাওয়ার পথে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। গত ১৪ মে সকাল সাড়ে ৮টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ী হতে বের হলে স্কুলছাত্রীকে মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ওই মামলায় মঙ্গলবার রাত সোয়া ১টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সুমনকে গ্রেফতার ও অপহৃত নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে র‌্যাব-৫, এর সদস্যরা।
শনিবার সকালে অপহরণকারী ও স্কুল ছাত্রীকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০