শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে নিজ শয়ন কক্ষ থেকে এক ব্যক্তির পঁচা লাশ উদ্ধার

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নিখোঁজের চার দিন পর রাজশাহী নগরীতে নিজ শয়ন কক্ষ থেকে জামিল (৫২), নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সোয়া ৫টায় ওই ব্যক্তির পঁচা দূর্গন্ধ যুক্ত লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সর্ভিসের সদস্যরা।
নিহত জামিল, তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ (গ্রেটার রোড) এলাকার মৃত সামশুল কোরাইশির ছেলে।
স্থানীয় প্রতিবেশী যুবক রাজু জানায়, গত ৪দিন দিন জামিল নিখোঁজ ছিলেন। তার ছাত্রাবাসের শিক্ষার্থীরা ও বাড়ির লোকজন তাঁর সন্ধান পাচ্ছিলেন না। শুক্রবার দুপুরে তার ছাত্রাবাসের শিক্ষার্থীরা ট্যাংকিতে পানি না থাকায় ৪র্থ তলায় জামিলকে ডাকতে যান। এ সময় তার শয়নকক্ষের দরজায় ভেতর থেকে প্রচন্ড পঁচা গন্ধ অনুভব করেন তারা। তারা ধারনা করেন, কিছু একটা ঘটেছে। তাই তারা বোয়ালিয়া থানা পুলিশ খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে নেন। পরে ঘরের তালা ভেঙ্গে জামিলে পঁচা গলিত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিহত জামিলের লাশ উদ্ধার করে (রামেক), হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিবারের লোকজন থানায় আসলে আলাপ-আলোনার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০