শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ও সিন্ডিকেট শাসনের অবসান ঘটানোর দাবিতে রাজশাহী নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|
সোমবার (১৩ এপ্রিল ২০১৬) বেলা ১২টায় সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহীবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়|
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, রামেক হাসপাতালে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রোগী ও চাকরিপ্রত্যাশীদের জিম্মি করে রেখেছে| তাদের দাবি, উপ-পরিচালক ডা. হাছানুল হাবিব, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব এবং পরিচালকের পিএ এস.এম রাশিদুল সালেকিন (সুমন)-এর নেতৃত্বে একটি সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে| এদের দ্রুত অপসারণ করে হাসপাতালকে ফ্যাসিস্ট সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান তারা|
রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, বিএনপি নেতা খাইরুল ইসলাম, সাংবাদিক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, লোকনাথ স্কুলের প্রধান শিক্ষক মো. সাহাবুদ্দিন, বিটিসি নিউজের চেয়ারম্যান আনোয়ার আক্তার কাজলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ|
বক্তারা বলেন, বিগত সরকারের সময় গড়ে ওঠা এই সিন্ডিকেট বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং চিকিৎসা খাতকে অস্থিতিশীল করতে এখনও সক্রিয় রয়েছে| তারা অভিযোগ করেন, সম্প্রতি ৩৩ জন শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনা হলেও সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেয়নি এবং হাসপাতাল পরিচালনাকেও সহযোগিতা করেনি|
মানববন্ধনে নিয়োগ বাণিজ্যের অভিযোগও উঠে আসে| অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে রাজপাড়া এলাকার শরীফা বেগম নামে এক নারীর কাছ থেকে পরিচ্ছন্নকর্মী পদে চাকরি দেওয়ার নামে ৩ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়| তাকে আইডি কার্ড ও পোশাক দেওয়া হলেও নিয়মিত বেতন না দিয়ে উল্টো অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে| এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা (নং-৪৩৭) দায়ের করলেও এখনো কোনো প্রতিকার পাননি বলে জানানো হয়|
হাসপাতাল সূত্রে জানা যায়, পরিচালকের পিএ সুমনের নেতৃত্বে ওয়ার্ড মাস্টারসহ ৮-১০ জনের একটি চক্র ২০০৪ সাল থেকে হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছে| ওয়ার্ড মাস্টার শহিদুলের বিরুদ্ধে হাসপাতালের কোয়ার্টারে অবৈধভাবে অতিরিক্ত ইউনিট ব্যবহারের অভিযোগ থাকলেও তা নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করা হয়|
এ বিষয়ে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোঃ আবু তালেব বলেন, সার্বিক বিষয়টি হাসপাতালের পরিচালক দেখেন| তবে উপ-পরিচালক ডা. হাছানুল হাবিব, পিএ সুমন এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি|
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা দ্রুত ¯^াস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন| তারা বলেন, অবিল¤ে^ এই সিন্ডিকেট ভেঙে দিয়ে রামেক হাসপাতালে ¯^চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে| অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা|# (সংশোধণী)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০